বাংলা ছবির প্রযোজনা করেছিলেন ২৬ বছর আগে। ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’। বাংলার শিল্পীদের সঙ্গে যোগাযোগ ছিল-ই, যদিও বাঙালি সিনেমাপাড়া থেকে ছিলেন দূরেই। ফিরলেন যখন, তখন রাজ্যে রাজনৈতিক পালাবদল। অনুপম খের। দেশের অন্যতম কুশলী অভিনেতা নিজের রাজনৈতিক দর্শন গোপন করেননি কোনওদিন। কলকাতায় এসে সিনেমা-রাজনীতি আর নিজের নতুন কাজ নিয়ে জমিয়ে তুললেন অনুপম-আড্ডা।