১৯৮৪ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রথমে কংগ্রেস এবং তারপর তৃণমূল। ২০২৬ বিধানসভার আগে সেই ৪২ বছরের সম্পর্কের ইতি। ভাঙড়ের তাজা নেতার যোগদান ভাইজান নওশাদ সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টে। ক্যানিং পূর্বে তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম।