Bangladesh Buffalo Named Trump

কোরবানি থেকে রেহাই! বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় থাকবে ‘ডোনাল্ড ট্রাম্প’

অ্যালবিনো প্রজাতির মহিষের কোরবানি আটকাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ বাংলাদেশে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৯:৫৯
Share:
Advertisement

মার্কিন প্রেসিডেন্টের মতো ঢেউ খেলানো সোনালি চুল এবং অবিকল চোখ। সাধ করে নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। চার বছরের এই অ্যালবিনো প্রজাতির মহিষের ছবি, ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই দেশ, দুনিয়ায় তোলপাড়। বাংলাদেশের নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের মহিষকে নিয়ে চর্চা হয় আমেরিকাতেও। বৃহস্পতিবার মুসলিমদের দ্বিতীয় বৃহৎ পরব, ইদ-উল-আযহার দিন কোরবানি হওয়ার কথা ছিল এই চর্চিত মহিষটির। তবে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে শেষ মুহূর্তে তা আটকে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement