Rahul Arunoday Banerjee

কত ক্ষণ জলে ডুবে ছিলেন রাহুল? নিরাপত্তা কি পর্যাপ্ত ছিল? অভিনেতার মৃত্যুতে এখনও নানা প্রশ্ন

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ছড়িয়ে পড়া নানা বয়ানে ছিল অসঙ্গতির ইঙ্গিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২০:৪৪
Share:
Advertisement

তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ফিরল নিথর দেহ। সমুদ্রের জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। শোকস্তব্ধ টলিপাড়ার মনে এখনও জেগে নানা প্রশ্ন। দুর্ঘটনা ঠিক কখন হল? শুটিং চলাকালীন না কি শেষ হওয়ার পরে? কখন, কী ভাবে উদ্ধার করা হল অভিনেতাকে? সমুদ্রে শুটিংয়ে অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ ছিল? প্রশ্ন তুলছেন টলিপাড়ার অন্য অভিনেতারাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement