bjp-tmc

মোদীর ব্রিগেডের দিনেই গিরিশ পার্কে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে হামলা

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। দু’পক্ষের মধ্যে পাল্টা পাথর ছোড়াছুড়ি। ভাঙল মন্ত্রী শশী পাঁজার বাড়ির জানলার কাচ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:০৫
Share:
Advertisement

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। রাস্তায় ছড়িয়েছিটিয়ে ভাঙা কাচ, ইটের টুকরো। ব্রিগেডমুখী বাসে পাথর ছোড়ে তৃণমূল বলে অভিযোগ বিজেপি কর্মীদের। গোলমালের সূত্রপাত সে থেকেই। তৃণমূলের পাল্টা দাবি, মন্ত্রীর বাড়িতে হামলা এবং ভাঙচুরের পরেই তারা প্রতিরোধে নামে। এই ঘটনায় আহত হয়েছেন বৌবাজার থানার ওসি। গিরিশ পার্কে মোতায়েন রাজ্যের পুলিশবাহিনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement