Abhishek Banerjee Sonarpur

সোনারপুরে অভিষেককে হেনস্থা, ‘শাসকই ঘাতক’ নিন্দা মমতার, ‘ঘটনায় বিজেপি জড়িত নয়’ বার্তা শমীকের

‘শাসকই ঘাতক’, সোনারপুরে অভিষেকের উপর হামলার ঘটনায় নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৯:৩৪
Share:
Advertisement

সোনারপুরে ‘নিহত’ তৃণমূলকর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যেতে গিয়ে হেনস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এলাকায় পৌঁছোতেই হামলা হয় অভিষেকের উপর। নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ঢোকার মুখে তাঁর গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম-জুতো। অভিযোগ ভিড়ের মধ্যে চড়-ঘুষিও মারা হয় অভিষেককে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় অবশেষে সোনারপুর ছাড়েন অভিষেক। ঘটনায় সরব তৃণমূল। ‘ঘটনার সঙ্গে কোনও যোগ নেই’ দাবি বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement