চিত্রকর সমাজের স্বতন্ত্র গড়নের যে ঐতিহ্য, তাই-ই যেন তাঁদের বিপদের কারণ হয়েছে। পৌরাণিক সূত্র বলে, তাঁদের যোগ বিশ্বকর্মার সঙ্গে। এই চিত্রকরদের অনেকেই আবার ইসলাম ধর্মাবলম্বী। ধর্মের মেলবন্ধন, নামের বদল পটুয়া সমাজে সহজাত। এত দিন এই ঐতিহ্য উদ্যাপন করেছে গোটা বাংলা। এখন যেন ব্যতিক্রম। এসআইআর-যত নাম কেটেছে, তত মোকাম নড়েছে চিত্রকর সমাজের। নয়াগ্রাম জুড়ে প্রশ্ন, ভোটের খাতায় নাম কাটা গেলে শেষমেশ পেটে টান পড়বে না তো?