BJP Bengal Govt Oath Ceremony

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের কারিগর, এ বার মন্ত্রী হলেন দিলীপ ঘোষ

তিনি রাজ্য সভাপতি থাকাকালীন পশ্চিমবঙ্গে অভূতপূর্ব উত্থান হয়েছিল বিজেপির। রাজ্যে প্রথম বিজেপি সরকারের মন্ত্রী হলেন দিলীপ ঘোষের।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৬:০৩
Share:
Advertisement

আটের দশক থেকে সঙ্ঘের প্রচারক, মতাদর্শ প্রচারে গিয়েছিলেন আন্দামানে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রসারের ভার নেন ২০১৪-তে। ২০১৫-তে তিনিই দলের রাজ্য সভাপতি। ২০১৬ সালে খড়্গপুর সদর কেন্দ্রে জিতে বিধায়ক। ২০১৯-এ তাঁর নেতৃত্বেই পশ্চিমবঙ্গে বিজেপির অভূতপূর্ব উত্থান। লোকসভায় এসেছিল ১৮টি আসন। ২০২০-তে ফের রাজ্য সভাপতি পদে। ২০২৪-এ লোকসভা ভোটে অবশ্য হার মানতে হয়েছিল। রাজনৈতিক যাত্রাপথে নানা উত্থানপতনের সাক্ষী। তর্ক-বিতর্ক তাঁকে ঘিরে থেকেছে প্রায় সর্বক্ষণ। ২০২৬-এ ফের খড়্গপুর সদর থেকে জয়। বিজেপিকে পশ্চিমবঙ্গের মসনদে এনে তিনি এ বার রাজ্যের মন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement