আসানসোল দক্ষিণে ভোটের ময়দানে বিজেপি কর্মীদের ‘অগ্নিদিদি’। ফ্যাশনে ছিলেন দক্ষ, প্যাশনে ছিল রাজনীতি। শ্রীদেবীর পোশাক ডিজাইন করেছেন, তবে সুতোর ছুতোয় আটকে পড়েননি। রাজ্য বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব থেকে শাসকের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন। প্রথম বার ভোটে দাঁড়িয়েই জয়। বুননের বিজ্ঞান থেকে জনসংযোগের নকশা, সবই তাঁর নখদর্পণে। তর্কে, বিতর্কে, জয়ে, পরাজয়ে পশ্চিমবঙ্গের মহিলা রাজনীতিকদের মধ্যে নজরকাড়া। নিজের ফ্যাশনের জগত, রাজনীতি থেকে আরজি করের ঘটনা নিয়ে অকপট বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, আনন্দবাজার ডট কম-এর ‘মুখোমুখি’।