West Bengal Elections 2026

নীলবাড়ির লড়াই: প্রথম পর্বে অনিন্দ্য জানার ‘মুখোমুখি’ দিলীপ ঘোষ

জগন্নাথধামে মুখ্যমন্ত্রীর পাশে। ব্রিগেডে প্রধানমন্ত্রীর পাশে। তিনি দিলীপ ঘোষ। বিতর্কিত, একটু কি বেপরোয়া? ছাব্বিশে নীলবাড়ির লড়াই নিয়ে সাক্ষাৎকারে স্বমেজাজে দিলীপ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২০:৫৩
Share:
Advertisement

পশ্চিমবঙ্গে দুয়ারে ভোট। আর দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা হবে না! শোনা যাচ্ছিল, পশ্চিমবঙ্গে বিজেপির ভরা জোয়ারের ‘ভগীরথ’ দলে নাকি কোণঠাসা হয়ে পড়েছিলেন। ‘জয় শ্রীরাম’-এ তো ছিলেনই, ‘জয় জগন্নাথ’-এ পা বাড়িয়ে দিঘার সমুদ্রে নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে ঢেউ তুলে দিয়েছিলেন। তবে, সঙ্ঘের একান্ত অনুগত দিলীপ রংরুট ধরেননি। যেখানে ছিলেন, সেখানেই আছেন। খোদ প্রধানমন্ত্রী এসে তাঁর কাছে বিয়ের মিষ্টি খেতে চাইলেন। সেই দিলীপ কি মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা পোষণ করেন? ক্ষমতায় থাকলে নিজের স্ত্রীকে কি ভোটের টিকিট দিতেন? ঠোঁটকাটা দিলীপ অকপট, আনন্দবাজার ডট কম-এর ‘মুখোমুখি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement