West Bengal Election 2026

নীলবাড়ির লড়াই: নবম পর্বে অনিন্দ্য জানার ‘মুখোমুখি’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

বামেদের সঙ্গ ছেড়েছেন। বামপন্থী হিসাবে এখন কাকে সেরা মনে করেন? মহম্মদ সেলিমের উপর কি তিনি ক্ষুব্ধ? বামেদের পুরনো ‘গ্রুপে’ নাকি তিনি এখনও থেকে গিয়েছেন। বিধানসভার ভোটে তৃণমূলের লড়াই, সম্ভাবনা নিয়ে কী ভাবছেন। ছাব্বিশের নীলবাড়ির লড়াই নিয়ে সাক্ষাৎকারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২২:২৪
Share:
Advertisement

মার্কসবাদী দল ছেড়ে তিনি বহু দিন হল মমতায়। যদিও শ্রমিক সংগঠনের সঙ্গ ছাড়েননি। নতুন দলে এসে রাজ্যসভায় বাঙালির কথা বলেছেন অক্লান্ত ভাবে। এ বার বিধানসভার লড়াই। ভোটে তৃণমূলের ভাষ্য, বাংলা ও বাঙালি। বামেরাও বলছেন, ‘বাংলা বাঁচাতে হবে’। তিনি একদা কমরেড, এখন সবুজের অভিযানে। রাজ্য-রাজনীতির এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বামপন্থা, বাংলা-বাঙালির ভাষ্য থেকে শ্রমিক সংগঠন— এই সব নিয়ে আলোচনায় তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার ডট কম-এর ‘মুখোমুখি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement