গাজ়ায় ইজ়রায়েলি হামলার শুরু ২০২৩-এর অক্টোবরে। ইজ়রায়েল-হামাস সংঘাত শুরুর পর একাধিক বার যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা স্থায়ী হয়নি। মৃত্যু, আতঙ্ক আর স্বজন হারানোর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে গাজ়ার মানুষকে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ছে স্বপ্নেরা। কবে থামবে এত রক্তপাত, সে প্রশ্নের উত্তর এখনও অধরা।