মিশ্র জনবিন্যাস। মন্দির, মসজিদ, গুরুদ্বারে নানা ভাষা, নানা মত পাশাপাশি। বনেদিয়ানার সঙ্গেই আছে অনভিজাতের অপেরা। বৈচিত্রের এই ভবানীপুর এ বার যেন রাজনৈতিক ইতিহাসেরও সন্ধিক্ষণে। মমতা বনাম শুভেন্দু বাইনারি এত তীব্র যে, অন্য দলের প্রার্থীরা যেন ফিকে হয়ে গিয়েছেন অনেকটাই। তবে, দেড় দশকের মমতা সরকারের স্থিতাবস্থা কি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে সিঁদ কাটবে? ভোটারের মনেই বা কী চলছে? ‘হটসিট’ ভবানীপুরের কড়চা।