রাজ্যে পালাবদলের পরই তৃণমূলে ভাঙন। দলের একাধিক নেতা-নেত্রী ইতিমধ্যেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। এই পরিস্থিতিতে মমতাকে রেজিনগর আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তবে কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রেজিনগর থেকে নির্বাচনে লড়ার আহ্বান জানালেন? নেপথ্যে কোন রাজনৈতিক অঙ্ক?