পেট্রল-ডিজ়েলের দাম বাড়া নিয়ে বেড়েছে রাজনৈতিক চাপানউতর। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিভিন্ন রাজ্যের বিরোধী দলগুলো। পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুরনো বক্তব্য সামনে এনে আক্রমণ শানিয়েছে বিরোধী তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিদেশনীতি ও পরিকল্পনার ব্যর্থতাতেই এই সমস্যা দানা বেঁধেছে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপি সরকারের কাছে দাম কমানোর আর্জি।