কমার্শিয়াল ছবি দিয়ে শুরু করলেও অন্য ধারার ছবিই তাঁর পছন্দের। লাইট-ক্যামেরা -অ্যাকশনের বাইরে তাঁকে সেইভাবে দেখা যায় না। তিনি পাওলি দাম। শিল্পের প্রসারে যিনি বহুদূর যেতে পারেন, সে যতই সমালোচনা তাঁকে ঘিরে থাক। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দীর্ঘ সময়ের ব্যবধানে বাংলা ছবিতে কাজ, ‘বিবি পায়রা’ ছবি মুক্তির আগে সব নিয়ে আড্ডায় পাওলি দাম।