হারমোনিয়ামে হাত রেখেছিলেন যখন, তখন বয়স মেরেকেটে আড়াই। গান-ই ধ্যানজ্ঞান হওয়ার কথা। তবে জনপ্রিয়তা এসেছিল অন্য পথে। সমাজমাধ্যমে ব্লগিং আর রাতারাতি ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচিতি। দেবলীনা নন্দীকে কে না চেনে! গত কয়েক বছরে অবশ্য, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের অনেকেই সমাজমাধ্যমের বাইরে বেরিয়ে পা রাখছেন গান-অভিনয়ের জগতে। দেবলীনাও সেই চলতি হাওয়ার পন্থী। এ বার ছবিতে প্লেব্যাক, সঙ্গে অভিনয়। প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই ছোটবেলায় গান আর অভিনয়ে হাতেখড়ি। এত দিনে সকলের চেনা দেবলীনার যেন অন্য আত্মপ্রকাশ।