তারাতলা-বিপর্যয়ের পর ঘরে-বাইরে বিতর্কে সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। ২৪ জুন ভেঙে পড়া নির্মীয়মাণ গুদামের ধ্বংসস্তূপে প্রাণ হারান ১৬ শ্রমিক। তদন্তে উঠে আসে, নির্মাণের নকশায় চূড়ান্ত ছাড়পত্র দিয়েছিলেন তদানীন্তন মেয়র ফিরহাদ। তারাতলা-নির্মাণে পুরসভার মেয়র থেকে ওএসডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতার দুই প্রাক্তন মেয়র, শোভন চট্টোপাধ্যায় ও বিকাশরঞ্জন ভট্টাচার্য।