ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মেট্রো চ্যানেলে। তৃতীয় দিনে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদে সরব মহিলা তৃণমূল সর্মথকেরা। মিছিলে সামিল ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ তৃণমূলের সাংসদ-কাউন্সিলরেরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। সে আবহে রান্নার গ্যাসের দাম বেড়েছে। ভোটের আগে রাজ্যের রাজনীতির কেন্দ্রে এই মূল্যবৃদ্ধি। তাকে সামনে রেখেই নারী দিবসের প্রতিবাদ কর্মসূচি তৃণমূল নেত্রীর।