Neeraj Chopra

Neeraj Chopra: লুসেন ডায়মন্ড লিগে সোনা জিতলেন নীরজ চোপড়া

ইতিহাস গড়লেন হরিয়ানার ক্রীড়াবিদ। পেলেন ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিটও ।

সংবাদসংস্থা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ২১:৫৭
Share:
Advertisement

লুসেন ডায়মন্ড লিগে সোনা জিতলেন নীরজ চোপড়া।চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি।চোট থেকে ফিরেই দুরন্ত জয় নীরজের।লুসেনে প্রথম প্রয়াসেই ৮৯.০৮ মিটার দূরে বর্শা ছোড়েন নীরজ।দ্বিতীয় প্রয়াসে ৮৫.০৮ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। বাকিদের থেকে এগিয়ে থাকায় তৃতীয় এবং পঞ্চম থ্রো করেননি নীরজ।ষষ্ঠ থ্রোয়ে ৮০.০৪ মিটার দূরত্ব অতিক্রম করেন। তাতেই এল সোনা । চোটের কারণে কমনওয়েলথ থেকে নাম তুলে নেওয়ার কষ্ট মেটালেন ট্র্যাকে ফিরেই। ফের ইতিহাস গড়লেন হরিয়ানার ক্রীড়াবিদ। পেলেন ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিটও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement