২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে জয়ী হয়ে যান সংসদে। কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির উত্তরবঙ্গ অভিযানের নির্ভরযোগ্য পদাতিক। রাজবংশী সম্প্রদায়ের ভোট ধারাবাহিক ভাবে টেনে এনেছেন বিজেপির ঝুলিতে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার আসনেই হেরে গিয়েছিলেন। ২০২৬-এ অবশ্য অঘটন ঘটেনি। মাথাভাঙা কেন্দ্র থেকে জিতেছেন প্রায় ৫৭ হাজারেরও বেশি ভোটে। কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলানোর অভিজ্ঞতা নিয়েই এ বার রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক।