এ বার বাংলার চা বাগানে যুদ্ধের মেঘ। ইরানের সঙ্গে ইজ়রায়েল ও আমেরিকার সংঘর্ষ ক্রমশ তীব্র হচ্ছে। সংঘাত থামার এখনই কোনও লক্ষণ নেই। এই পরিস্থিতিতে বড় ধাক্কা খেতে পারে ভারতীয় চায়ের রফতানি বাজার। পশ্চিম এশিয়ায় অস্থিরতার জেরে আন্তর্জাতিক শিপিং রুটেও বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ কি বাধা হবে বাংলার চা শিল্পে?