Hawker Eviction Dumdum Station

বুলডোজ়ারে ভাঙা পড়েছে স্টল, ‘ভাতা নয়, বসার জায়গা দিক’, সব হারিয়ে কাতর আবেদন হকারদের

শনিবার গভীর রাতে দমদম স্টেশন চত্বরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০০ দোকান বুলডোজ়ার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বলে খবর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১১:১৫
Share:
Advertisement

শনিবার রাতে দমদম স্টেশনে চলে বুলডোজ়ার। স্টেশনে ঢোকার মুখ থেকে স্টেশনের প্ল্যাটফর্ম— সর্বত্র ছড়িয়ে দোকানের ধ্বংসস্তূপ। অস্থায়ী কাঠামোর চিহ্ন পর্যন্ত নেই। দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে দোকানের কাঠামোগুলো। আচমকা ধেয়ে আসা রাতের উচ্ছেদের ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি হকারেরা। কারও ২০ বছরের দোকান, কারও ৩৫ বছরের। দোকান হারিয়ে দিশাহারা হকারেরা। তাঁদের দাবি, ‘যে দোকানের ভরসায় পরিবারের এতগুলো পেট চলত, সেটাই তো ধুলোয় মিশিয়ে দিয়েছে। এ বার যাব কোথায়?’ স্টেশনের হকার-সহ গরিব মানুষের উপরে আঘাত করেছে সরকার। এটাই বাংলার পরিবর্তন? সরকার আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক, আর্জি স্টেশন চত্বর থেকে থেকে উচ্ছেদ হওয়া হকারদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement