East West Metro

শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে, মেট্রোয় চেপে মাত্র ২১ মিনিটে

বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য শিয়ালদহ থেকে মেট্রো, নতুন সময় সারণি। শিয়ালদহ থেকে সকালে প্রথম মেট্রো ৬.৫৫-য়। অন্য দিকে, সল্টলেকের দিক থেকে প্রথম মেট্রো ছা়ড়বে সকাল ৭টা।

প্রতিবেদন: প্রচেতা, ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১২:০৮
Share:
Advertisement

সাধারণ যাত্রীদের জন্য শিয়ালদহ থেকে মেট্রো মিলবে এ বার। বৃহস্পতিবার থেকেই সেই পরিষেবার শুরু। মেট্রোয় চেপে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছনো যাবে মাত্র ২১ মিনিটে। কখন ছাড়বে প্রথম মেট্রো, শেষ মেট্রোর সময়ই বা কখন, তা জানিয়ে দিলেন মেট্রো কর্তৃপক্ষ।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫-য়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো সকালে ছাড়বে ৭টার সময়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৫-এ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯.৪০-এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement