‘মজার ছলে’ই আরও কয়েক বার ইরানের তেলের প্রধান ঘাঁটিতে হামলা চালাতে পারে আমেরিকা। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মধ্যরাতে ইরানের খার্গ দ্বীপে পর পর হামলা আমেরিকার সেন্ট্রাল কমান্ডের। পশ্চিম এশিয়ার ইতিহাসে এমন হামলা আগে কখনও হয়নি। তবে খার্গে তেলের ভান্ডারগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারি ইরানের। যত দিন যাচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সংঘাত আরও তীব্র হলে তেল রফতানিতে বাধা পড়বে? প্রভাব পড়বে ভারতের বাজারেও?