ডিএ মামলায় সরকারি কর্মচারীদের পক্ষেই রায় শীর্ষ আদালতের। এসআইআর-এ পশ্চিমবঙ্গের মানুষের হেনস্থাকে সুপ্রিম কোর্টে তুলে গোটা দেশের নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ ফেব্রুয়ারি মমতার সুপ্রিম সওয়ালে চাঙ্গা ছিল ভোটমুখী রাজ্যের তৃণমূল। ঠিক তার পর দিন, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি প্রায় ১০ হাজার কোটি টাকার আর্থিক ধাক্কা মমতা সরকারের। এ দিকে আর্থিক অবস্থার বেহাল দশার কথা বলেই অতীত ডিএ দিতে নারাজ ছিল রাজ্য। সুপ্রিম রায়ের পর, ভোটের আগে তা হলে কোন অবস্থান নেবে মমতা সরকার? রাজ্য-রাজনীতির নজর এখন সে দিকেই।