Maternity Leave

দত্তক সন্তানের দেখভালে মায়ের ছুটি বাড়ল, সুপ্রিম নির্দেশে স্বীকৃতি মাতৃত্বের বৃহত্তর পরিধিতে

দত্তক সন্তানের জন্য মায়েরা পাবেন ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি। পুরনো আইন রদ করে নতুন নির্দেশিকা শীর্ষ আদালতের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৯:১৭
Share:
Advertisement

জন্মদাত্রী না হলেও, মায়ের দায়িত্ব একই থেকে যায়। যাঁরা সন্তান দত্তক নিচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও জরুরি নির্দিষ্ট মেয়াদের মাতৃত্বকালীন অবকাশ। সামাজিক সুরক্ষা আইন, ২০২০-এর ৬০(৪) ধারায় আগে উল্লেখ ছিল, দত্তক নেওয়ার সময় শিশুর বয়স যদি তিন মাসের কম হয়, তবেই মিলবে মাতৃত্বকালীন ছুটি। তবে এ বার পুরনো আইনের একাংশ রদ করল সুপ্রিম কোর্ট। দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রেও মায়েরা পাবেন ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement