বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘচির কথা হওয়ার পর, গত বুধবার, ১১ মার্চ হরমুজ় পেরিয়ে সৌদি আরব থেকে মুম্বই বন্দরে ঢোকে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ। তাতে অচলাবস্থা কাটল বলেই মনে করা হচ্ছিল। যদিও আনুষ্ঠানিক ভাবে এরকম কোনও ছাড়পত্র স্বীকার করেনি ইরানের। হরমুজ়ের পথ খুলতে কী পদক্ষেপ ভারতের?