থিয়েটার তাঁকে দিয়েছে সমষ্টির সহজপাঠ। তিনি জানেন, হাতে হাত রেখে, বেঁধে বেঁধে থাকার নামই থিয়েটার। এবং জীবনও। মঞ্চের আলো-অন্ধকার তাঁকে চিনিয়ে দিয়েছে বাঙালির মন আর মনন। রাজ্যে যখন রাজনৈতিক পালাবদল, তখন শিল্পের ভিতর দিয়েই সেই আবহমান বাঙালির আত্ম-আবিষ্কারের প্রত্যাশা তাঁর। শিল্প আর সমাজের সেই সম্পর্ক, সমীকরণ নিয়েই মতামত জানালেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।