বাংলা সিনেমায় তিনি ‘পাওয়ার হাউস’। সোনালি অতীত ছুঁয়েই এভারগ্রিন, এনার্জিতে ঠিক যেন রকস্টার। পুরনো গান চালিয়ে জিম করেন নিয়ম করে। সিনেমা না দেখে আজও ঘুমোতে যান না। কাজের খিদে অহরহ, শেখার ইচ্ছে অফুরান। নতুন অভিনেতাদের দেখে তাই শিখে নেন অভিনয়ের নতুন ভাষা, সময়ের নাড়ি টিপে চিনে নেন সময়ের দাবি। স্বপ্ন দেখেন, বাংলা সিনেমার ছোট পাড়া থেকে আন্তর্জাতিক স্তরে উড়ান কখনও থামবে না। বিশ্বাস করেন, ইন্ডাস্ট্রির স্বার্থ সবার উপরে, তাহার উপরে নাই। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আনন্দবাজার ডট কম-কে জানালেন তাঁর সিনেমা-দর্শন।