শহরের প্রায় সব ভাঁড়পট্টির ছবি একই। নদীঘেরা পশ্চিমবঙ্গে মাটির এমন আকাল কেন? কুমোড়পাড়ায় এই ভাঁড় তৈরির এঁটেল মাটি মূলত আসে ডায়মন্ডহারবার, ক্যানিং এলাকা থেকে। পুকুর কাটা বা জমি কাটা থেকে সেই মাটির আমদানি। সম্প্রতি প্রশাসনের কড়াকড়িতে মাটি কাটা প্রায় বন্ধ। তার জেরেই কাঁচামাল অর্থাৎ মাটির জোগানও নেই বললেই চলে। এর ছাপ পড়েছে কুমোরটুলিতে। প্রতিমা তৈরির ক্ষেত্রে সংকটে পড়েছেন মৃৎশিল্পীরা। একই ভাবে ভাঁড়পট্টির কারিগরেরাও বসে আছেন প্রায় খালি হাতে। রুটি-রুজির তাগিদেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।