তাঁরা বহু দিনের সহকর্মী, বন্ধুও। পেশাজীবনে দু’জনেই সাক্ষী দু’জনের যাত্রাপথের। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি ঘোষাল। সম্প্রতি পরিচালকের আসনে বসেছেন চৈতি। তাঁর সেই প্রথম ছবির মুখ্য চরিত্রে ঋতুপর্ণা। পুরনো দুই বন্ধুর নতুন অভিজ্ঞতা। সেই সূত্রেই ফেলে আসা বন্ধুত্বের পথে ফিরে তাকানো। ‘নেভারমাইন্ড’ সেই আড্ডার সাক্ষী আনন্দবাজার ডট কম।