পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট, ফল ঘোষণা ৪ মে, ভোট দিতে পারবেন বিচারাধীন ‘যোগ্য’ ভোটারেরা

২৩ এপ্রিল ১৫২ আসনে এবং ২৯ এপ্রিল ১৪২ আসনে, পশ্চিমবঙ্গে ভোট দু’দফায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০০:০৪
Share:
Advertisement

দীর্ঘ পর্যালোচনার পর সিদ্ধান্ত। ২৩ এপ্রিল ১৫২ আসনে এবং ২৯ এপ্রিল ১৪২ আসনে, পশ্চিমবঙ্গে ভোট দু’দফায়। ফল ঘোষণা ৪ মে। জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট হিংসায় জড়িত পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের ভোট দান প্রসঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশে কমিশন কাজ করছে, যোগ্যদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে।’ প্রসঙ্গত, কেরল, তামিলনাড়ু এবং অসমে ভোট হবে এক দফায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement