Yuvasathi Scheme

‘চাকরি না পাওয়া পর্যন্ত সরকারের সাহায্যই বড়’, যুবসাথীর লাইনে স্নাতক থেকে পিএচইডি গবেষক

রাজ্যের বিভিন্ন জেলায় যুবসাথীর ফর্ম ফিল-আপে মানুষের ঢল। লাইনে দেওয়ার পাশাপাশি অনলাইনেও মিলবে প্রকল্পের সুবিধা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪
Share:
Advertisement

ভোটের আগে প্রতিশ্রুতিমতো বাংলায় যুবসাথী প্রকল্প। রাজ্য জুড়ে জোরকদমে চলছে ফর্ম জমা দেওয়া। লাইনে দাঁড়িয়ে কেউ বলছেন, ‘বসে থাকার চেয়ে এতেই উপকার’। অন্য দিকে পিএইচডি গবেষকেরও দেখা মিলল যুবসাথীর লাইনে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। ফর্ম জমা দেওয়া যাবে অনলাইনেও। apas.wb.gov.in ওয়েবসাইট থেকে নাম নথিভুক্ত করা যাবে। যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে ১ এপ্রিল থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement