Bizarre

দুর্যোগে আশ্রয় নেওয়া গাছেই পড়ল বাজ! গাছ উপড়ে যাওয়ার পরও বেঁচে ফিরলেন তরুণ! ‘অলৌকিক’ বলল পরিবার

হান্টার ওয়াইচ নামের ১৯ বছর বয়সি তরুণ নদীর তীরে মাছ ধরছিলেন। সঙ্গে ছিলেন আরও কয়েক জন বন্ধুবান্ধব। প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ায় সকলে ছত্রভঙ্গ হয়ে পড়েন। হান্টার একটি পাইন গাছের নীচে আশ্রয় নেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১২:১৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কথায় আছে রাখে হরি মারে কে। বজ্রপাত হওয়ার পরও অলৌকিক ভাবে প্রাণ বেঁচে গেল এক তরুণের। বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। ঘন ঘন বিদ্যুৎচমক ও বজ্রপাত হতে থাকে। একটি পাইন গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন তরুণ। গাছটিতে সরাসরি বাজ পড়ে। কিশোরও বজ্রাহত হন। অদ্ভুত ভাবে প্রাণে বেঁচে যান তিনি। সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসে।

Advertisement

‘পিপল ম্যাগাজ়িনের’ একটি প্রতিবেদন অনুসারে, হান্টার ওয়াইচ নামের ১৯ বছর বয়সি তরুণ পূর্ব টেক্সাসের জ্যাসপার কাউন্টির অ্যাঞ্জেলিনা নদীর তীরে মাছ ধরছিলেন। সঙ্গে ছিলেন আরও কয়েক জন বন্ধুবান্ধব। প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ায় সকলে ছত্রভঙ্গ হয়ে পড়েন। হান্টার একটি পাইন গাছের নীচে আশ্রয় নেন। দুর্ভাগ্যবশত সেই গাছটিতেই বাজ পড়ে। প্রচণ্ড আঘাতে তাঁর শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং তিনি কয়েক ফুট দূরে ছিটকে পড়েন। বাজ পড়ার সঙ্গে সঙ্গে গাছটিতে বিস্ফোরণ ঘটে। হান্টারের সারা শরীর কাঠের টুকরো ও ধ্বংসাবশেষে ঢেকে যায়। এই ভয়াবহ ঘটনা সত্ত্বেও তিনি বেঁচে যান এবং আঘাতের পরেও জ্ঞান হারাননি বলে দাবি। হান্টারের বন্ধুদের ফোন পাওয়ার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পোড়া, উড়ে আসা কাঠের টুকরোর নীচে পড়ে থাকা আহত হান্টারকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা পরে জানান যে আহত হলেও হান্টারের অবস্থা স্থিতশীল।

ঘটনাটির পর তাঁর অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের কাছে বর্ণনা করেছেন তরুণ। বাজ পড়ার পরও বেঁচে যাওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। তাঁর মতে, এই আঘাত আরও গুরুতর হতে পারত। তিনি আরও জানান যে, আঘাতের পর তিনি সাময়িক ভাবে তাঁর পায়ের কিছু অংশে সাড় হারিয়ে ফেলেছিলেন। হান্টারের মা জানান, তাঁর ছেলের বেঁচে থাকা একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু না। চিকিৎসকদের মতে, বাজ পড়ার পর প্রাথমিক আঘাত থেকে বেঁচে গেলেও, অনেকেই পোড়া, স্নায়ুর ক্ষতি এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। হান্টারের বেঁচে যাওয়াকে অত্যন্ত সৌভাগ্যজনক বলে বর্ণনা করেছেন স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement