Viral Video

জ্বালানি ট্যাঙ্কে খোলা ল্যাপটপে চোখ রেখে বাইক ছোটাচ্ছেন তরুণ! ভিডিয়ো দেখে পরিবারের কথা ভাবার পরামর্শ নেটপাড়ার

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাইকচালক তাঁর বাইকের ট্যাঙ্কের উপর একটি খোলা ল্যাপটপ রেখে যানজটের মধ্যে দিয়ে যাচ্ছেন। বাইক চালানোর সময় তিনি একবার রাস্তার দিকে এবং আর এর বার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৪:৫৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জনবহুল রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন তরুণ। বাইকের জ্বালানি ট্যাঙ্কের উপর খোলা ল্যাপটপ। বাইক চালাতে চালাতে মাঝেমধ্যেই রাস্তা থেকে চোখ সরিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাচ্ছেন চালক। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি তেলঙ্গানার। ব্যস্ত সড়কে ট্যাঙ্কের উপর ল্যাপটপ রেখে বাইক চালানোর সেই দৃশ্যের ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাইকচালক তাঁর বাইকের ট্যাঙ্কের উপর একটি খোলা ল্যাপটপ রেখে যানজটের মধ্যে দিয়ে যাচ্ছেন। বাইক চালানোর সময় তিনি একবার রাস্তার দিকে এবং আর এর বার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাচ্ছেন। যানজটের মধ্যে দিয়ে পথ করে নেওয়ার পাশাপাশি চোখ সরিয়ে ল্যাপটপের দিকে নজর রাখতে দেখা গিয়েছে তাঁকে। সেই দৃশ্যটি পাশ দিয়ে যাওয়া একটি চারচাকার গাড়ি থেকে রেকর্ড করেছেন এক যাত্রী। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি ঠিক কী কাজের জন্য ল্যাপটপটিকে এ ভাবে রেখে ঝুঁকি নিয়ে বাইক চালাচ্ছিলেন, তা ভিডিয়োয় বোঝা যায়নি।

ভিডিয়োটি এক্স-এ ‘নিশাদইন্দ্র১’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে বলা হয়েছে, দৃশ্যটি দেখে যে কারও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। ভিডিয়োটি ইতিমধ্যেই প্রচুর মানুষের নজর কেড়েছে। তরুণের এই আচরণ দেখে শঙ্কিত হয়ে পড়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটিকে অনেকেই কাজের প্রতি অতিরিক্ত আসক্তির এক বিপজ্জনক উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘কাজের দায়িত্ব থাকলেও নিজেকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে না দিয়ে কেবল প্রয়োজনীয় কাজটুকুই করা উচিত।’’ নেটাগরিকদের অনেকেই মন্তব্যবিভাগে পরিবারের কথা ভেবে তরুণকে এমন চাকরি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধও করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement