Viral Video

যোগ দিবসে বেঁকেচুরে, অদ্ভুত ভঙ্গিতে শরীরচর্চা বিহারের স্বাস্থ্যমন্ত্রীর! ভিডিয়ো ভাইরাল হতেই হাসির তুফান নেটপাড়ায়

ভাইরাল সেই ভিডিয়োয় মন্ত্রীকে শরীরচর্চা করার চেষ্টা করতে দেখা গিয়েছে। কিন্তু তাঁর কয়েকটি যোগ-ভঙ্গিমা সমাজমাধ্যমে হাসির উদ্রেক ঘটিয়েছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নেটমাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক ভাবে শেয়ার করতে শুরু করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১০:৩০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সারা দেশের রাজনীতিবিদ, মন্ত্রী, তারকা এবং সাধারণ মানুষও যোগাভ্যাস করার জন্য জড়ো হয়েছিলেন। নানা জায়গার ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে। এই ভিডিয়োগুলির মধ্যে একটি ভিডিয়ো বিশেষ ভাবে নজরে কেড়েছে অনেকেরই। সেটি হল বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমারের যোগ অনুশীলনের একটি ভিডিয়ো। প্রকাশ্য আসতেই তা নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় মন্ত্রীকে শরীরচর্চা করার চেষ্টা করতে দেখা গিয়েছে। কিন্তু তাঁর কয়েকটি ভঙ্গিমা সমাজমাধ্যমে হাসির উদ্রেক ঘটিয়েছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নেটমাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক ভাবে শেয়ার করতে শুরু করেছেন। ভিডিয়োয় এক যোগ প্রশিক্ষককে যোগাসন শেখাতে দেখা গিয়েছে। চারপাশে জড়ো হওয়া যোগ অনুশীলনকারীরা সকলেই প্রশিক্ষকের নির্দেশ অনুসরণ করার চেষ্টা করছেন। এরই মধ্যে ক্যামেরাটি বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের দিকে ঘুরে যায়। তিনিও অন্যদের সঙ্গে যোগাসন করার চেষ্টা করছিলেন। তবে, তাঁর অঙ্গভঙ্গি অন্যদের থেকে কিছুটা আলাদা। কখনও কখনও তাঁকে পায়ের বদলে হাত নাড়তে দেখা গিয়েছে, আবার কখনও প্রশিক্ষকের থেকে সম্পূর্ণ ভিন্ন ভঙ্গিতে যোগাসন করছেন তিনি। সেই ভিডিয়োটিই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

এক্স হ্যান্ডলে ‘আনওয়ারআলি০এ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর হাজার হাজার মানুষ এটি দেখেছেন। নেটমাধ্যম ব্যবহারকারীরা ভিডিয়োটিতে বিভিন্ন ধরনের মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘‘উনি তো যোগ শিক্ষককেও ছাড়িয়ে গিয়েছেন।’’ দ্বিতীয় নেটাগরিকের মন্তব্য, ‘‘স্বাস্থ্যমন্ত্রীর সকলের আগে নিজের শরীরের দিকে খেয়াল রাখা দরকার।’’ তৃতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘উনি আসলে পাখি হয়ে ওড়ার চেষ্টা করছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement