viral video

একটি হরিণকে নিয়ে কামড়াকামড়ি দুই বাঘের! রণথম্ভোরের জোড়া বাঘ দেখে উল্লাস পর্যটকদের, জিতল কে?

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে দুটো বাঘ একই হরিণকে ধরেছে। কিন্তু শিকারটা কোনটা, তা স্পষ্ট নয়। দুটো বাঘই হরিণটাকে খাওয়ার জন্য মরিয়া। দু’টি বাঘই চোয়ালের সর্বশক্তি দিয়ে শিকারকে আঁকড়ে ধরে আছে। কেউই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৩:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক শিকার, দুই শিকারি। দু’টি প্রাণীর কেউই শিকারের ভাগ ছাড়তে রাজি নয়। মরিয়া হয়ে শিকারকে আঁকড়ে রয়েছে দুই শার্দূল। যেখানে জঙ্গলে বাঘের দেখা পেতে পেতে বহু সাধ্যসাধনা করতে হয় সেখানে জোড়া বাঘের শিকারের দৃশ্য চোখে পড়ল রণথম্ভোরের সংরক্ষিত বনাঞ্চলে। একটি হরিণকে নিয়ে দু’টি পূর্ণবয়স্ক বাঘের লড়াইয়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে দুটো বাঘ একই হরিণকে ধরেছে। কিন্তু শিকারটা কোনটা, তা স্পষ্ট নয়। দুটো বাঘই হরিণটাকে খাওয়ার জন্য মরিয়া। দু’টি বাঘই চোয়ালের সর্বশক্তি দিয়ে শিকারকে আঁকড়ে ধরে আছে। কেউই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। কিন্তু লড়াই শুরু হলে তার পরিণতি তো আছেই। তীব্র লড়াই চলার পর এক জনকে হার মানতে হয়। বিজয়ী বাঘটি সঙ্গে সঙ্গে মৃত হরিণটিকে তুলে নিয়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়। এই পর্যন্ত জঙ্গলের নিয়ম মেনেই চলছিল সবকিছু। কিন্তু পর্যটকদের হইহট্টগোলের দৃশ্যও ভিডিয়োয় ধরা পড়েছে। সেখানে উপস্থিত কিছু পর্যটক ও গাইড শোরগোল জুড়ে দেন। পর্যটকদের একাংশের দাবি ছিল সাফারির গাড়িচালক যেন এমন জায়গায় থামিয়ে দেন যেখানে তাঁরা বাঘটিকে কাছ থেকে ছবি তুলতে পারবেন। বন্যপ্রাণীদের মধ্যে যেখানে লড়াইটি হচ্ছিল, সেখানে দু’টি নয়, তিনটি বাঘ ছিল। সেখানে দু’টি থেকে তিনটি সাফারি জিপ ছিল। দু’টি জিপের চালকেরা তখনও দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছিলেন । কিন্তু, সামনে থেকে আসা একটি সাফারি জিপ বাঘের নাগালের মধ্যে ছিল।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘ওয়াইল্ডলাইফ_ক্লিক্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা দেখে বন্যপ্রাণী সংরক্ষণকারীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের আচরণ পর্যটকদের জন্য কেবল রোমাঞ্চকরই নয়, বরং বিপজ্জনক হতে পারত। কারণ একটি বাঘ যে কোনও সময় আক্রমণ করতে পারে। নেটাগরিকদের মতে, বন্যপ্রাণী সাফারিতে শান্তি, ধৈর্য এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাকে অগ্রাধিকার দেওয়া উচিত। ছবি তোলার জন্য শোরগোল করা নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement