viral video

সামাজিক অনুষ্ঠানে প্রকাশ্যে মদ পরিবেশন! ‘হিমাচলের ঐতিহ্যের’ দাবি উড়িয়ে অপসংস্কৃতি আখ্যা দিল নেটপাড়া

মহিলাদের মদ পরিবেশনের একটি ভিডিয়োয় সেটিকে হিমাচল প্রদেশের একটি ঐতিহ্যবাহী প্রথা বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটি সম্ভবত কোনও বিবাহ অনুষ্ঠান বা সামাজিক সমাবেশে ক্যামেরাবন্দি করা হয়েছে। সেখানে মহিলারা একটি নির্দিষ্ট স্থানে একসঙ্গে ভোজের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৯:৫৪
Share:

ছবি: সংগৃহীত।

পরনে ঐতিহ্যবাহী পোশাক, মাথা ওড়না দিয়ে মোড়া। গা-ভর্তি সোনার গহনা। হাতে একটি মদের বোতল। মাটিতে সার দিয়ে বসে থাকা মহিলা অতিথিদের গ্লাসে মদ পরিবেশন করছেন তরুণী। হিমাচলের একটি সামাজিক অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অনুষ্ঠানের ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় এই দৃশ্যটিকে হিমাচল প্রদেশের একটি ঐতিহ্যবাহী প্রথা বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটি সম্ভবত কোনও বিবাহ অনুষ্ঠান বা সামাজিক সমাবেশে ক্যামেরাবন্দি করা হয়েছে। সেখানে মহিলারা একটি নির্দিষ্ট স্থানে একসঙ্গে ভোজের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শুধুমাত্র নারীদের জন্য সুন্দর করে সাজানো একটি আলাদা তাঁবুর ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানে। সেখানে তাঁরা পৃথক ভাবে খাওয়াদাওয়া, বিশ্রাম এবং আনন্দ উপভোগ করতে পারেন। সেই তাঁবুতে মদের বোতল নিয়ে পরিবেশন করার সময় অতিথিদের পানীয় নেওয়ার অনুরোধ করতে দেখা গিয়েছে সুবেশা সেই তরুণীকে।

এক্স হ্যান্ডলে ‘গোহিমাচল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ভিডিয়োটি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে নেটপাড়ায়। বেশ কয়েক জন নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য বিভাগে এই দাবি তোলেন যে প্রথাটি হিমাচল প্রদেশের। আবার নেটাগরিকদের একাংশ এই দাবিকে খণ্ডন করে যুক্তি দেন যে এটি হিমাচল নয়, এটা উত্তরাখণ্ডের জৌনসার বাওয়ার অঞ্চলের ঐতিহ্য।

Advertisement

আবার ঐতিহ্যের নামে মদ্যপানকে সমর্থন করা হচ্ছে বলেও বেশ কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী এর কড়া সমালোচনা করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “এটা আমাদের ঐতিহ্য বা সংস্কৃতি নয়। প্রকাশ্যে মদ্যপানের মতো বিষয়টিকে মহিমান্বিত করা বন্ধ করুন।”

[7:58 pm, 7/4/2026] Namami: 07operation

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement