Viral

Viral: বরের গলায় মালা দেওয়ার আগেই কনের সিঁথিতে সিঁদুর দিলেন প্রেমিক! তার পর যা হল...

বিহারের নালন্দায় বিয়ের আসরে হুলস্থুল কাণ্ড। বর-কনের মালাবদলের সময় ঢুকে পড়লেন প্রেমিক। জোর করে সিঁদুর পরিয়ে দিলেন কনের সিঁথিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৬:২১
Share:

ছবি টুইটার।

বিয়ের মণ্ডপে তখন মুখোমুখি দাঁড়িয়ে বর-কনে। মালাবদল শুরু হবে। এমন সময় বিয়ের আসরে ঢুকে পড়লেন কনের প্রেমিক! তার পর?

Advertisement

জোর করে মালা কেড়ে নিয়ে কনের গলায় পরিয়ে দিলেন প্রেমিক। এতেই শেষ নয়, মুহূর্তের মধ্যে কনের সিঁথিতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন ওই যুবক। আচমকা এমন দৃশ্য দেখে কার্যত কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন পাত্র। বিহারের নালন্দার এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে। যা নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, মুকেশ নামে এক যুবক আচমকা বিয়ের আসরে ঢুকে তাঁর প্রেমিকার বিয়ে বানচাল করতেই এই কাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনার পরই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যান বর। বিয়েও ভেঙে যায়। রাগে মুকেশকে ধরে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে কনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

Advertisement

হরনাউট থানায় মুকেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কনের পরিবার। মারধরে জখম মুকেশকে চিকিৎসার জন্য বিহার শরিফ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মুকেশের দাবি, কনের সঙ্গে তাঁর বহু দিনের প্রণয়ের সম্পর্ক ছিল। তাঁরা বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু কনের পরিবার তা মেনে নেয়নি। প্রেমিকার পরিকল্পনামাফিকই এই কাণ্ড করেছেন বলে পুলিশকে জানিয়েছেন মুকেশ। যদিও মুকেশের এই দাবি উড়িয়ে দিয়েছে কনের পরিবার। তাঁদের দাবি, মুকেশের সঙ্গে তাঁদের বাড়ির মেয়ের কোনও দিনই সম্পর্ক ছিল না। মুকেশ মিথ্যা কথা বলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement