Bizarre

বিদ্যুৎ চুরি ধরতে গিয়ে খণ্ডযুদ্ধ, লেলিয়ে দেওয়া হল কুকুরও! কামড়ে ক্ষতবিক্ষত বিভাগীয় ইঞ্জিনিয়ার, দোষীদের খুঁজছে পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে লখনউয়ের একটি বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ চুরি ধরতে আকস্মিক অভিযানে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। কিন্তু সেখানে পৌঁছোনো মাত্রই বাড়ির মালিক ও স্থানীয় কিছু লোক সেই দলের উপর চড়াও হন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ০৯:৫২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বিদ্যুৎ চুরির খবর পেয়ে সরেজমিনে তদন্ত করতে গিয়েছিলেন বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা। তাদের দেখে রে রে করে তেড়ে আসেন এলাকার বাসিন্দারা। এখানেই শেষ নয়, সেই দলের এক জুনিয়র ইঞ্জিনিয়ারের উপর পোষা কুকুরকে লেলিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাসিন্দাদের বিরুদ্ধে। কুকুরের কামড়ে গুরুতর ভাবে আহত হয়েছেন ওই ইঞ্জিনিয়ার। তিনিই এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের লখনউয়ের জানকীপুরমে ঘটেছে ঘটনাটি।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে লখনউয়ের একটি বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ চুরি ধরতে আকস্মিক অভিযানে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। কিন্তু সেখানে পৌঁছোনো মাত্রই বাড়ির মালিক ও স্থানীয় কিছু লোক সেই দলের উপর চড়াও হন। পরিস্থিতি চরম আকার ধারণ করে যখন বাড়ির বাসিন্দারা বিদ্যুৎকর্মীদের ভয় দেখাতে একটি পোষা কুকুর ছেড়ে দেন বলে অভিযোগ। গ্রাহকের বাড়িতে ঢুকে আইনি ব্যবস্থা নিতে শুরু করতেই সেখানে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এমনকি বিদ্যুৎকর্মীদের লাঠিসোঁটা নিয়েও আক্রমণ করেন কয়েক জন। বিবাদ চরমে উঠলে অভিযুক্তেরা জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই) অশোক কুমারকে আটকে রাখেন। আক্রমণের সময় অভিযুক্তেরা তাঁদের পোষা কুকুরটিকে তাঁর উপর লেলিয়ে দেয়। কুকুরের কামড় ও আক্রমণে জুনিয়র ইঞ্জিনিয়ার গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য কর্মী হস্তক্ষেপ করে আহত আধিকারিককে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে জানানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্মকর্তাদের উপর হামলা করার মতো গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিভাগীয় কর্মকর্তারা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement