Viral Video

খাটের তলা থেকে ভয় ধরানো অদ্ভুত শব্দ! হোটেলে রাত কাটানোই কাল হল দম্পতির, ভিডিয়ো ভাইরাল

হোটেলের একটি ঘরে ঢুকে বিছানা সরিয়ে কিছু যেন খোঁজার চেষ্টা করছিলেন এক তরুণ। পরে একটি বিছানায় উঠে বালিশ সরিয়ে দেখতে পান, একটি বড় সাপ খাটের তলায় ঘোরাফেরা করছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১০:৫১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঘুরতে গিয়ে রাত্রিযাপনের জন্য একটি হোটেল বুক করেছিলেন দম্পতি। ঘরে দু’টি ছোট ছোট বিছানা ছিল। আলাদা বিছানায় শুয়ে পড়েছিলেন স্বামী-স্ত্রী। হঠাৎ মাঝরাতে বিছানার তলা থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলেন তাঁরা। ভয় পেয়ে বিছানা ছেড়ে লাফিয়ে নেমে পড়লেন দু’জনে। প্রথমে ভেবেছিলেন, ঘরে বুঝি ‘অশরীরী’ ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে হোটেলের কর্মীকে ডাকলেন তাঁরা।

Advertisement

কিছু ক্ষণ পর বুঝতে পারলেন, খাটের তলায় সাপ ঘোরাফেরা করছে। সাপের হিসহিসানির শব্দই পাচ্ছিলেন তাঁরা। সাপটিকে ধরার জন্য উদ্ধারকারীদের ডাকা হয়। খাটের তলা থেকে সাপের লেজ ধরে পাঁচ ফুট লম্বা গোখরোটিকে বার করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘পিওর গুয়াভা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হোটেলের একটি ঘরে ঢুকে বিছানা সরিয়ে কিছু খোঁজার চেষ্টা করছেন এক তরুণ। পরে একটি বিছানায় উঠে বালিশ সরিয়ে দেখতে পান, একটি বড় সাপ খাটের তলায় ঘোরাফেরা করছে। সেই সাপের লেজ ধরে খাটের তলা থেকে বার করেন তিনি। তার পর ঘরের বাইরে নিয়ে চলে যান।

Advertisement

এই ঘটনাটি সম্প্রতি তাইল্যান্ডের ক্রাবির একটি হোটেলে ঘটেছে। রাত কাটানোর জন্য সেই হোটেলে একটি ঘর বুক করেছিলেন এক দম্পতি। ঘুমোনোর সময় খাটের তলা থেকে অদ্ভুত শব্দ শুনতে পেয়ে হোটেলের এক কর্মীকে ডাকেন তাঁরা। খাটের তলায় সাপ রয়েছে বুঝতে পেরে এক স্থানীয় সর্পউদ্ধারকারীকে ডাকা হয়। বিছানার তলা থেকে পাঁচ ফুট লম্বা কালো রঙের একটি গোখরো উদ্ধার করে তাঁকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement