Viral Video

পার্কিং লটে গাড়ি রাখার তাড়াহুড়ো! ল্যাম্বর্ঘিনির উপর বড় গাড়ি নিয়ে উঠে পড়লেন তরুণী, তার পর… ভিডিয়ো ভাইরাল

জিমের সামনে পার্কিং লটে গাড়ি দাঁড় করাচ্ছিলেন তরুণ। হঠাৎ সামনে থেকে ধাক্কা মেরে তাঁর গাড়ির উপর একটি পিক-আপ ট্রাক উঠে যায়। ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে ট্রাকের ভিতর থেকে নেমে পড়েন এক তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৪:৪০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শরীরচর্চা করতে জিমে ঢুকবেন এক তরুণ। কিন্তু জিমের সামনে গাড়ি রাখার জায়গা পাচ্ছেন না তিনি। পার্কিং লট জুড়ে ঘুরেই যাচ্ছেন তরুণ। অবশেষে একটি ফাঁকা জায়গা খুঁজে পেলেন তিনি। রিভার্স গিয়ারে গাড়িটি নির্দিষ্ট জায়গায় রাখতে গিয়েই ঘটল বিপদ। সামনে থেকে একটি বড় পিক-আপ ট্রাক এসে উঠে পড়ল ল্যাম্বর্ঘিনির ছাদের উপর। বড় গাড়িটির তলায় চাপা পড়ে গেল দামি গাড়িটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ব্রেকিং৯১১’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি দামি ল্যাম্বর্ঘিনির দিকে জোরে ছুটে এল একটি বড় পিক-আপ ট্রাক। গতি নিয়ন্ত্রণে না রাখতে পেরে ল্যাম্বর্ঘিনির ছাদের উপর উঠে গেল বড় গাড়িটি। এই ঘটনাটি সম্প্রতি ফ্লরিডার লেক নোনা জিমের সামনের পার্কিং লটে ঘটেছে। ল্যাম্বর্ঘিনির চালকের নাম রামন ফেরার। পাঁচ মাস আগেই আড়াই লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৩৬ লক্ষ ৪৭ হাজার ৯০০ টাকা) দিয়ে গাড়িটি কিনেছিলেন।


রামন জানান, জিমের সামনে পার্কিং লটে গাড়ি দাঁড় করাচ্ছিলেন তিনি। হঠাৎ সামনে থেকে ধাক্কা মেরে তাঁর গাড়ির উপর একটি পিক-আপ ট্রাক উঠে যায়। ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে ট্রাকের ভিতর থেকে নেমে পড়েন এক তরুণী। তিনি চালকের আসনে বসেছিলেন। তরুণীর দাবি, তিনিও পার্কিং লটে গাড়ি রাখার জায়গা খুঁজছিলেন। তাঁর গাড়ি অনেকটা উঁচু হওয়ায় ল্যাম্বর্ঘিনিটিকে দেখতে পাননি তিনি। জায়গা ফাঁকা রয়েছে ভেবে সোজা গাড়ি চালিয়ে দেন তিনি। নিজের অজান্তে এত বড় ক্ষতি করে ফেলেছেন দেখে বার বার রামনের কাছে ক্ষমাপ্রার্থনা করেন তরুণী। এই দুর্ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement