Viral Video

একে অপরকে ধরে বেদম মার! দুই তরুণীর চুলোচুলি দেখতে ভিড় জমে গেল পেট্রল পাম্পে, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পেট্রল পাম্পের মাঝখানে দাঁড়িয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন দুই তরুণী। কোনও একটি বিষয় নিয়ে তুমুল তর্ক চলছে তাঁদের। ঝামেলা এমনই পর্যায়ে পৌঁছোয় যে তা হঠাৎ সহিংস রূপ নেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:৩৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

একে অপরকে ধরে বেদম মার। দুই তরুণীর চুলোচুলি দেখতে ভিড় জমে গেল পেট্রল পাম্পে! চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। দাবি, ঘটনাটি মহারাষ্ট্রের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পেট্রল পাম্পের মাঝখানে দাঁড়িয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন দুই তরুণী। কোনও একটি বিষয় নিয়ে তুমুল তর্ক চলছে তাঁদের। ঝামেলা এমনই পর্যায়ে পৌঁছোয় যে তা হঠাৎ সহিংস রূপ নেয়। একে অপরকে লাথি এবং ঘুষি মারতে শুরু করেন। চুলের মুঠি ধরে মাটিতে ফেলার চেষ্টা করেন একে অপরকে। এক তরুণীকে অন্য তরুণীর পা ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যেতেও দেখা যায়। এর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক যুবক হঠাৎই তাঁর স্কুটি নিয়ে এসে তরুণীদ্বয়ের এক জনকে ধাক্কা মারেন। পা ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ঝামেলা দেখতে পেট্রল পাম্পের কাছে ভিড় জমে গেলেও বিবাদ মেটাতে এগিয়ে আসেননি কেউই। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ঘটনাটি নিয়ে বিরক্তি প্রকাশ করতেও দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাবার পরিরা মারপিট করছে। মেয়েদের ঝগড়ায় কখনও জড়াবেন না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘স্কুটিচালক কে? কেন এ রকম ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিল?’’ তৃতীয় এক জন আবার লিখেছেন, ‘‘লজ্জা হওয়া উচিত। এত জন দাঁড়িয়ে মারপিট দেখেছেন! কেউ আটকালেন না কেন?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement