Viral Video

ম্যানহোলের ঢাকনা ভেঙে নর্দমায় পড়ল ঘোড়া! বিশেষ কৌশলে দ্রুত উদ্ধার দমকলকর্মীদের, ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নর্দমার ভেতরে পড়ে গিয়েছে একটি অসহায় ঘোড়া। ঘটনাটি বডোদরার অটলাদরা অঞ্চলের খিসকোলী সার্কেলের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৩:৪২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ম্যানহোলের ঢাকনা ভেঙে বিপদে পড়েছেন কোনও মানুষ, এ কথা অনেক সময়ই শোনা যায়। এর ফলে অনেক সময় প্রাণসংশয়ও ঘটে যায়। তবে শুধুই মানুষ নয়, এ বার রেহাই পেল না একটি অবোলা প্রাণীও। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নর্দমার ভেতরে পড়ে গিয়েছে একটি অসহায় ঘোড়া।

Advertisement

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি নর্দমার মধ্যে আটকে পড়ে রয়েছে একটি ঘোড়া। তার গলায় একটি গোলাপি রঙের দড়ি বাঁধা রয়েছে। সম্ভবত সেটির সাহায্যে তাকে উপরে তুলে আনার চেষ্টা চালানো হচ্ছে। দুর্দশাগ্রস্ত প্রাণীটি অসহায় ভাবে দাঁড়িয়ে রয়েছে সেই নোংরা, জমা জলের জায়গাটিতে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, গুজরাতের বডোদরার অটলাদরা অঞ্চলের খিসকোলী সার্কেলের কাছে দুর্ঘটনাটি ঘটে। নর্দমার ঢাকনা হঠাৎ ধসে পড়ে এই বিপদ হয়ে যায়। খবর পেয়ে দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় এবং উদ্ধার অভিযান শুরু করে। সংবাদমাধ্যম সূত্রে খবর, উদ্ধারকারীরা নর্দমার একটি অংশ ভেঙে ঘোড়াটিকে বার করে আনার একটি সহজ পথ তৈরি করেন। শেষমেশ নিরীহ প্রাণীটিকে উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

ইনস্টাগ্রামের ‘আওয়ারবডোদরা’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ঘোড়াটিকে উদ্ধার করার জন্য দমকলকর্মীদের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। প্রায় ৪০০০ নেটাগরিক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন বহু সমাজমাধ্যম ব্যবহারকারী। প্রশ্ন তুলেছেন পুরসভা কর্তৃপক্ষের দায়িত্ববোধ বিষয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement