Locket chatterjee

কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান লকেটের দাদা সুশান্ত চট্টোপাধ্যায়! নির্দল কাউন্সিলর জানালেন, উন্নয়নই লক্ষ্য

কামারহাটি পুরসভার মোট ৩৫ জন কাউন্সিলরের মধ্যে তিনজন নির্দল এবং বাকিরা তৃণমূলের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ২৩:০৮
Share:

সুশান্ত চট্টোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা সুশান্ত চট্টোপাধ্যায়। এর আগে গোপাল সাহা পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন। তাঁর জায়গায় সুশান্তকে বসানো হয়েছে। দায়িত্ব নিয়ে নির্দল কাউন্সিলর জানিয়ে দেন, তাঁর লক্ষ্য হল রাস্তা সংস্কার, জলের ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা।

Advertisement

কামারহাটি পুরসভার মোট ৩৫ জন কাউন্সিলরের মধ্যে তিনজন নির্দল এবং বাকিরা তৃণমূলের। চার জন কাউন্সিলর মারা গিয়েছেন। আরও চার জন ইস্তফা দিয়েছেন। সে কারণে বোর্ডের সদস্যসংখ্যা কমে যায়। গোপাল ইস্তফা দেওয়ার পরে বোর্ডের বৈঠকে নতুন পুরপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শুক্রবারের বৈঠকে দু’জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। মোট ২৫ জন সদস্যের সমর্থনে সুশান্ত নতুন পুরপ্রধান নির্বাচিত হন।

দায়িত্ব গ্রহণের পর সুশান্ত জানান, তিনি শহরের রাস্তার উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং বিটি রোড-সহ গোটা পুর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখায় জোর দেবেন। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে কামারহাটি পুরসভার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement