Tiger Attack

বাঘের হামলায় জখম মৎস্যজীবী

কুলতলির দেউলবাড়ির বাসিন্দা মান্নান গত রবিবার কাঁটামারি ঘাট থেকে দুই প্রতিবেশী সুজিত নস্কর ও তপন নস্করের সঙ্গে নৌকোয় চেপে কাঁকড়া ধরতে বেরোন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৭:৪৯
Share:

রয়্যাল বেঙ্গল টাইগার। ফাইল চিত্র।

বাঘের হামলায় জখম হলেন এক মৎস্যজীবী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বেনিফেলির জঙ্গলের কাছে। জখম মৎস্যজীবীর নাম মান্নান লস্কর। সঙ্গীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, কুলতলির দেউলবাড়ির বাসিন্দা মান্নান গত রবিবার কাঁটামারি ঘাট থেকে দুই প্রতিবেশী সুজিত নস্কর ও তপন নস্করের সঙ্গে নৌকোয় চেপে কাঁকড়া ধরতে বেরোন। এ দিন সকালে বেনিফেলির জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে মান্নানের উপরে। নৌকো থেকে নদীর চরে ছিটকে পড়েন মান্নান। তাঁর মাথায় কামড় বসিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ।

রুখে দাঁড়ান সুজিত ও তপন। হাতের কাছা থাকা বাঁশ, লাঠি নিয়েই পাল্টা বাঘ তাড়াতে নামেন তাঁরা। কয়েক মিনিটের খণ্ডযুদ্ধ শেষে পিছু হটে জঙ্গলে ঢুকে যায় বাঘটি। জখম মান্নানকে নৌকোয় তুলে কুলতলি ফেরেন দুই সঙ্গী।

মান্নানের স্ত্রী ও তিন ছেলে। পরিবার সূত্রের খবর, তিনিই প্রধান রোজগেরে। পেটের টানে জঙ্গলে যেতেন। জখম মৎস্যজীবীকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর। বন দফতর সূত্রের খবর, কোন এলাকায় কী ভাবে ঘটনাটি ঘটেছে খতিয়ে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন