জমি দখলের প্রতিবাদ, বারুইপুরে গুলিবিদ্ধ মহিলা

জমি দখলের প্রতিবাদ করেছিলেন স্বামী। সেই আক্রোশে স্বামীকে ‘শিক্ষা’ দিতে শুক্রবার রাতে তাঁর বাড়িতে গুলি চালালো অজ্ঞাতপরিচয় কয়েক জন দুষ্কৃতী। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই ব্যক্তির স্ত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ১৫:১৪
Share:

গুলিবিদ্ধ মর্জিনা বিবি।

জমি দখলের প্রতিবাদ করেছিলেন স্বামী। সেই আক্রোশে স্বামীকে ‘শিক্ষা’ দিতে শুক্রবার রাতে তাঁর বাড়িতে গুলি চালালো অজ্ঞাতপরিচয় কয়েক জন দুষ্কৃতী। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই ব্যক্তির স্ত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বারুইপুরের বেতবেরিয়ায় একটি জমি দখলকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছিলেন আয়ুব আলি সর্দার নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী। শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালায় কয়েক জন দুষ্কৃতী। সেই সময় ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন আয়ুব আলির স্ত্রী মর্জিনা বিবি। গুলি লাগে মর্জিনা বিবির। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি ওই মহিলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement