Illegal Pond Filling

বেআইনি পুকুর ভরাট রুখল পুলিশ

স্থানীয় কিছু ব্যক্তি জলাশয় ভরাট করছিল বলে অভিযোগ স্থানীয় মানুষের। ভয়ে সে ভাবে কেউ প্রতিবাদ করেননি বলে স্থানীয় সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রকাশ্যে বেশ কিছু দিন ধরেই দত্তপুকুর থানার কদম্বগাছির পিরগাছা এলাকায় পুকুর ভরাট চলছিল বলে অভিযোগ। বুধবার ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিল পুলিশ। একটি গাড়ি-সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বারাসত ১ ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের পিরগাছা গ্রাম সংলগ্ন টাকি রোডের ধারে বহু বছর ধরে রয়েছে একটি পুকুর। সম্প্রতি সেটি ভরাটের কাজ শুরু হয়। গাড়ি বোঝাই করে মাটি ফেলে কাজ চলছিল। স্থানীয় কিছু ব্যক্তি জলাশয় ভরাট করছিল বলে অভিযোগ স্থানীয় মানুষের। ভয়ে সে ভাবে কেউ প্রতিবাদ করেননি বলে স্থানীয় সূত্রের খবর। স্থানীয় তৃনমূল নেতৃত্ব বিষয়টি জানান থানায়। স্থানীয় তৃনমূল নেতা নিজামুল কবীর বলেন, ‘‘পুকুর ভরাটের বিষয়টি জানার পরেই পুলিশকে পদক্ষেপ করার কথা জানানো হয়েছে। পুলিশ এসে কাজ বন্ধ করেছে। পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করবে।’’ বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওই জমির চরিত্র কী, তা জানতে বারাসত ১ বিডিও এবং ভূমি দফতরকে জানানো হয়েছে। তাদের রিপোর্ট আসার পরে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন