arrest

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ধৃত ভাঙড়ের তৃণমূল নেতা

অভিযুক্ত সুবিদ আলি নামে ওই নেতা ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ‍্যক্ষের দায়িত্বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৪
Share:

অভিযুক্ত সুবিদ আলি। নিজস্ব চিত্র

নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ভগবানপুর এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

অভিযুক্ত সুবিদ আলি নামে ওই নেতা ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ‍্যক্ষের দায়িত্বে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার টিউশন থেকে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। রাস্তায় জনমানব না থাকার সুযোগ নিয়ে সুবিদ ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এর পর নির্যাতিতা বাড়িতে গিয়ে বাবা এবং মায়ের কাছে বিষয়টি জানায়। তার ভিত্তিতে ভাঙড়ের কাশীপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।

সোমবার রাতে সুবিদকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। মঙ্গলবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement